চাঁদ-রেস্তোরাঁ
অ রু ণা ভ রা হা রা য়
চলো, এক বসন্ত থেকে
আরেক বসন্তে যাই
দেখা হোক আমাদের।
তোমার গানের গলা কথা দিয়ে শুনি...
শুনি, ভাল আছে কিনা বাবার শরীর!
চলো,
এক বসন্ত থেকে আরেক বসন্তে যাই...
আমরা দু'জনে ডুবে ডুবে জল খাই...
চাঁদের ভেতরে বসে মুখোমুখি কথা বলে যাই...
No comments:
Post a Comment