নির্ভার
জ্যোতির্ময় মুখার্জি
এই সবকিছু থেকে দূরে
একটা নিমগ্নতা পেতে চাইছি আমি
এই শব্দের অহংকার, এতো বেশি কথা কেন
আমি চাই, ঠোঁটে ঠোঁট রেখে
নির্বাক করে দিক কেউ আমাকে
হাতে হাত রেখে অক্ষরহীন
এতটাই নিমগ্ন হতে চাইছি আমি
যেখানে শব্দরাও শব্দহীন
আমি নিঃস্ব, নির্ভার
No comments:
Post a Comment