' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Wednesday, October 2, 2019
নোনা গন্ধ মনিমা মজুমদার
আমার শরীরের চারদিকে একটি বাড়ি তৈরি হয়েছে,
কিছুটা দূরে একটি সমুদ্র।
প্রতি জোয়ারে বাড়িতে নোনা জল আসে,
আমি আঘ্রাণে গন্ধ নিয়ে বেঁচে থাকি,
আর প্রাণপনে খুঁজে চলি
বালিতে নোনা গন্ধের পায়ের ছাপ অন্তহীন
No comments:
Post a Comment