নৈরিৎ ইমুর কবিতা
১ ক্ষুধা
ক্ষুধা এক ফুলের বিস্তার
আমি তার সৌন্দর্যকে অবজ্ঞা করে
যন্ত্রণা উপভোগ করি
ভাবি, গর্ভে উৎপন্ন মধু
খেয়ে যাবে কৃষ্ণভ্রমর
২ নমস্য মানুষ
এই তো তোমার মানুষ
তারে ঘৃত-দুধে স্নান করাও
নীলকণ্ঠ ফুলে, বেলপাতা ছোয়াও
ডাকো— ওম্ নমঃ মনুষ্য নমঃ
দেখো সে হৃদয় খুলে দিয়েছে উন্মুক্ত বৃক্ষের মতো
No comments:
Post a Comment