নেক্রপলিস ১
পাপড়ি গুহ নিয়োগী
নেক্রপলিসে ঘুরে বেড়াই
বহু তালির ঢিলে পাজামা পরে
তুমি প্রাচীন স্থাপত্যের বুক হাতড়ে
বোঝাতে চাও আমরা এখন অনেক এগিয়ে
আগাছায় থমকে দাঁড়ায় ইতিহাস
লুটেরার হাঁ-মুখে
এখানে উৎসব হরিণের সাথে
দেশের ভেতর দাবার বোর্ড ঢুকে পরে
হাসতে হাসাতে খেলার ঘুঁটি হয়ে যাই
No comments:
Post a Comment