Sunday, February 2, 2020

অশ্লীল কবিতারা

পৌলমী গুহ

১

তীব্র হতে হতে হয়নি,
এমন বেদনায় আড়ি পেতে থাকি।
দাগ মিটে গেলে,
অনুরোধ এঁটো লাগে।
আর কোনোও ঘোলাটে ব্যথা
বারবার মনে করিয়ে দেয়,
আমারও আবেগ ছিলো।

২

ঈশ্বর বহমান।
এই ভরসায় ভেড়া গুনে চলি।
অথচ, ঘুম ঘোড়ায় পরিণত হলে,
সকাল কেমন মৃত হয়।


৩

একটি বেদনার কান্ডারী,
শরীর ঘেঁটে অশ্রু ধার করে।
অপরজন কাব্য।
উভয়ের যোগাযোগ নেই।

No comments:

Post a Comment