স্পটলাইট / শুভঙ্কর পাল
নি:সঙ্গ রাতের স্মৃতি কণ্ঠ
আমি পা ঠুকছি
গ্রীষ্ম শেষে
নামহীন শহরের বৃত্ত ভেঙ্গে
বৃষ্টিরা তিরতির জাদুঘর ঠেলে
গভীর সমুদ্রে
স্পট লাইট ১ : বিষন্ন তোমার চোখে সূর্যমুখী
হাসপাতলে লেখা ব্যালাডে সিরাজের চাঁদ
আমিনার কবরে ছড়িয়ে পড়তে থাকে
কণায় কণায়
ম্যাজিক লন্ঠনএ
নির্বাসিত পাখিরা ফিরে এলে
No comments:
Post a Comment